২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অভয়নগরে কারখানা শ্রমিককে কুপিয়ে হত্যা

যশোরের অভয়নগর উপজেলায় এক কারখানা শ্রমিককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2014, 11:16 AM

Updated : 22 Aug 2022, 06:33 PM

অভয়নগর থানার এএসআই আফজাল হোসেন জানান, রোববার রাত ১১টার দিকে জেজেআই মিল গেটের কাছে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত নিশান (৩৫) মোয়াল্লেমতলা গ্রামের সুজাউদ্দিনের ছেলে ও জেজেআই মিলের ইলেকট্রিক বিভাগের অস্থায়ী শ্রমিক।

স্থানীয়দের বরাত দিয়ে এএসআই আফজাল জানান, রোববার রাতে কারখানা থেকে বের হওয়ার পর হামলার শিকার হন নিশান। দুর্বৃত্তরা তাকে উপর্যুপরি কুপিয়ে মিল গেটের কাছে ফেলে যায়।

স্থানীয়রা নিশান উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।