২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিরপুরে তরুণীর গলাকাটা লাশ

রাজধানীর মিরপুরে এক তরুণীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2014, 11:15 AM

Updated : 22 Aug 2022, 06:33 PM

মিরপুর থানার এসআই মো. রাশিদুল ইসলাম জানান, সোমবার ভোরে মিরপুর-১০ নম্বর সি ব্লকে রাব্বানী হোটেলের গলি থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

আনুমানিক বিশ বছর বয়সী ওই তরুণীর পরিচয় জানা য়ায়নি। তার পরনে বেগুনি রঙের সালোয়ার ও সাদা রঙের কামিজ ছিল।

এসআই রাশিদুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোরে মৃতদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। এরপর পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।

ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।