বাউফলে ৪ ট্রলার ‘চোর’ আটক
পটুয়াখালীর বাউফল থেকে চোর সন্দেহে চার ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
রোববার সন্ধ্যায় বরিশালের বাকেরগঞ্জ উপজেলা সীমান্তবর্তী বাউফল উপজেলার বগা এলাকা থেকে বাকেরগঞ্জ থানা পুলিশ তাদের আটক করে।
এরা হলেন বাউফলের মাছুম মিয়া (২৭), বাকেরগঞ্জের হুমায়ুন কবির (৩০), আব্দুর রহমান (২৮) ও সোহাগ গাজী (২৫)।
বাকেরগঞ্জ থানার ওসি নূরুল ইসলাম তিনি জানান, শনিবার রাতে উপজেলার শিয়ালঘুনি এলাকা থেকে স্থানীয় বাসিন্দা মনিরুজ্জামানের একটি ট্রলার চুরি হয়।
রোববার সন্ধ্যায় ট্রলারটি বাউফলের বগা থেকে উদ্ধার হয়। সেখান থেকেই এ চার ডাকাতকে আটক করা হয়।
ওসি বলেন, ওই চুরির ঘটনায় তাদের আটক করা হয়েছে।
এদের বিরুদ্ধে ডাকাতির একাধিক অভিযোগ রয়েছে বলেও তিনি জানান।
