মতিঝিলে দুই ‘ছিনতাইকারী’ আটক
রাজধানীর মতিঝিল থেকে ছিনতাইকারী সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ।
এরা হলেন- জাহিদুল ইসলাম ও সাইফুল ইসলাম শাওন।
তিনি বলেন, “বৃষ্টির মধ্যে ছিনতাইয়ের উদ্দেশ্যে যাত্রীবাহী একটি রিকশা থামালে যাত্রীর চিৎকারে সে এলাকায় নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা তাদের আটক করে।”
জাহিদুল ও সাইফুলের কাছ থেকে দুটি ছোরা ও দশটি ইয়াবা উদ্ধার করা হয় বলে জানান তিনি।
