হাতির আক্রমণে ৩ ছাত্র আহত
বান্দরবানের লামা উপজেলায় শনিবার গভীর রাতে বন্য হাতির আক্রমণে তিন স্কুলছাত্র আহত হয়েছে।
লামা থানার ওসি শাহাজাহান খান জানান, রাতে লুংতাই পাড়া এলাকায় একটি ছাত্রাবাসে ২-৩টি বন্য হাতির দল হানা দিয়ে একটি স্থানীয় ছাত্রাবাস ভেঙে ফেলে।
এ সময় ছাত্রাবাসে ঘুমন্ত অবস্থায় তিন ছাত্র আহত হয়।
