ট্রেনের ধাক্কায় শিক্ষার্থীসহ নিহত ২
রাজধানীতে ট্রেনের ধাক্কায় এক কলেজ ছাত্রসহ দুই জন নিহত হয়েছে।
রোববার সকাল সাড়ে ৮টার দিকে কাউলা রেললাইনের কাছে এবং আগের রাতে বিমানবন্দর স্টেশনের কাছে দুর্ঘটনা দুটি ঘটে।
কমলাপুর রেলওয়ে থানা পুলিশের ওসি আব্দুল মজিদ জানান, নিহতদের মধ্যে একজনের নাম ফরহাদ হোসেন শরণ (২১)।
তার গ্রামের বাড়ি বরিশালের গৌরনদী এলাকায়। ঢাকার খিলক্ষেতে চাচা মাজিদুর ইসলামের বাসায় থেকে সিদ্বেশ্বরী কলেজে পড়াশুনা করতেন তিনি।
অন্যজনের পরিচয় রোববার বেলা ১২টা পর্যন্ত জানতে পারেনি পুলিশ।
পুলিশ কর্মকর্তা মজিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার সকাল সাড়ে ৮টার দিকে কাউলা রেললাইনের কাছ থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার হয়। এর আগে শনিবার রাত সাড়ে ১১টার দিকে বিমানবন্দর রেল স্টেশনের কাছে পাওয়া যায় ওই কলেজ ছাত্রের লাশ।
দুজনেরই ঢাকায় প্রবেশ করা কোন ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন তিনি।
লাশদুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেয়া হয়েছে।
