২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই শিশুযাত্রীকে ধর্ষণের অভিযোগে ৩ বাস শ্রমিক গ্রেপ্তার

দুই শিশুযাত্রীকে ধর্ষণের অভিযোগে রাজধানীর লাব্বাইক পরিবহনের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2014, 06:41 PM

Updated : 22 Aug 2022, 06:32 PM

শনিবার মুগদা এলাকা থেকে তাদের সঙ্গে এক গাড়ির মিস্ত্রিকেও গ্রেপ্তার করা হয় বলে মুগদা থানার পরিদর্শক মো. মোস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। 

গ্রেপ্তারকৃতরা হলেন- লাব্বাইক পরিবহনের সুপারভাইজার মো. হাসনাইন, গাড়িচালক আহমেদ শেখ এবং মিস্ত্রি মো. কামরুল। 

শুক্রবার যাত্রাবাড়ী থেকে সাভারগামী ১০ ও ১২ বছর বয়সী দুই শিশুযাত্রীকে ফুসলিয়ে মুগদার একটি বাড়িতে নিয়ে ধর্ষণের অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে।

মুগদা থানার এসআই মো. খালেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গতকাল (শুক্রবার) বিকালে যাত্রাবাড়ী থেকে ওই শিশু দুটি লাব্বাইক পরিবহনে উঠেছিল। মুগদায় আসার আগে গাড়িটি ফাঁকা হয়ে গেলে আসামিরা দুই শিশুকে ফুসলিয়ে বাস থেকে নামিয়ে মুগদার বাসায় নিয়ে ধর্ষণ করে।”

অতীশ দীপঙ্কর রোডের যে বাড়িতে ধর্ষণের এই ঘটনা ঘটে, সেই বাসার দারোয়ান তা পুলিশকে জানায়।

পুলিশ কর্মকর্তা মোস্তাফিজ বলেন, শনিবার দুপুর ১২টায় ওই বাড়ি থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

ধর্ষিতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানান পুলিশ কর্মকর্তা খালেদ।