২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বর্ণের বারসহ ২ ভারতীয় আটক

রাজবাড়ী সদরে একটি বাস থেকে আটটি স্বর্ণের বারসহ দুই ভারতীয়কে আটক করেছে গোয়েন্দা পুলিশ।  

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2014, 01:42 PM

Updated : 22 Aug 2022, 06:32 PM

রাজবাড়ী গোয়েন্দা পুলিশের এএসআই সেতাব জানান, শুক্রবার মধ্য রাতে গোয়ালন্দ মোড় এলাকায় যশোর থেকে ঢাকাগামী সোহাগ পরিবহনের একটি বাস থেকে তাদের আটক করা হয়।

এরা হলেন- ভারতের দিল্লীর বাসিন্দা জিতেনদার সিং (২৫) ও পাঞ্জাবের মনমোহন সিং (২৩)।

দুজনের ব্যাগে তল্লাশি চালিয়ে প্রায় ৮২ লাখ টাকা মূল্যের দুই কেজি চারশ’ গ্রাম ওজনের আটটি স্বর্ণের বার ও দুটি সোনার বালা পাওয়া যায়।     

এএসআই সেতাব বিডিনিউজ টোযেন্টিফোর ডটকমকে বলেন, যশোরের বেনাপোল থেকে ঢাকার পথে যাওয়া বাসটি রাত ১টার দিকে গোয়ালন্দ মোড়ে থামে। এ সময় গোয়েন্দা পুলিশের নিয়মিত তল্লাশিতে ভারতে থেকে আসা ওই দুইজনের ব্যাগ থেকে কালোটেপ দিয়ে মোড়ানো স্বর্ণে বার এবং হাতের বালা দুটি উদ্ধার করা হয়।