২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় হামলায় বৃদ্ধ নিহত

নওগাঁর ধামইরহাট উপজেলায় বীজতলা নষ্ট করা নিয়ে ঝগড়ায় প্রতিপক্ষের হামলায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2014, 08:52 PM

Updated : 01 Sep 2026, 12:50 PM

শুক্রবার ছিলিমগ্রামে এ ঘটনায় তিনজন আহতও হন বলে পুলিশ জানিয়েছে।

নিহত জালাল উদ্দিন(৬৫) ওই গ্রামের বাসিন্দা। আহত জোসনা (৩৫), আমেনা বানু (৩০) ও ওবায়দুলকে (৫০) জয়পুরহাট ও ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ধামইরহাট থানার পরিদর্শক (তদন্ত) মো. নাজমুল হক জানান, উপজেলার ছিলিমগ্রামের মাঠে কৃষক কফিল উদ্দিন আমন ধান রোপনের জন্য বীজতলায় বীজ বপন করেন। দুপুরে প্রতিবেশী ওবায়দুল ইসলামের ছেলে রাসেল কয়েকটি গরু দিয়ে ওই ধানের বীজতলা গুড়িয়ে দিতে থাকলে কফিল উদ্দিনের স্ত্রী জোসনা ও তার বোন আমেনা বানু গিয়ে রাসেলকে বাধা দেয়ায় চেষ্টা করেন।

এ সময় জোসনার চাচা জালাল উদ্দিন ঘটনাটি জানতে পেরে ঘটনান্থলে গেলে এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে ঝগড়া শুরু হয়।

এ সময় প্রতিপক্ষ ওয়ায়দুল ইসলামের লোকজন লাঠিসোটা দিয়ে জালাল উদ্দিন ও তার ভাতিজিকে বেদম মারপিট করে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে জালাল উদ্দিনের মৃত্যু হয়।

এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ওসি।