২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর মৃত্যুবার্ষিকী শনিবার

অকাল প্রয়াত কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর ২৩তম মৃত্যুবার্ষিকী শনিবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2014, 08:23 PM

Updated : 25 Apr 2022, 04:20 PM

১৯৯১ সালের ২১ জুন মৃত্যু হয় এ কবির।

রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর ভাই সুমেল সারাফাত শুক্রবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দিনটি স্মরণে রুদ্র স্মৃতি সংসদ শনিবার সকালে কবির গ্রামের বাড়ি বাগেরহাটের মংলা উপজেলার মিঠেখালিতে কবরে পুষ্পস্তবক অর্পণ, শোভাযাত্রা, মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করেছে।

বিকালে সংসদ কার্যালয়ে কবির স্মরণে আলোচনা ও রুদ্র সংগীত অনুষ্ঠিত হবে।

মাত্র ৩৪ বছরের জীবনে এই কবি সাতটি কাব্যগ্রন্থ ছাড়াও গল্প, কাব্যনাট্য এবং অর্ধশতাধিক গান রচনা ও সুরারোপ করেছেন।

১৯৫৬ সালের ১৬ অক্টোবর কবি রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ জন্মগ্রহণ করেন।