একরাম হত্যায় আবু বক্করের জবানবন্দি
ফেনীর ফুলগাজী উপজেলা উপজেলা চেয়ারম্যান একরামুল হক হত্যা মামলায় গ্রেপ্তার আবু বক্কর স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
বৃহস্পতিবার বিকেলে হত্যার দায় স্বীকার করে ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি।
এদিকে এ মামলার আরেক আসামি এমরান হোসেন রাসেল ওরফে ইঞ্জিনিয়ার রাসেলকে দ্বিতীয় দফায় তিনদিনের রিমান্ড শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ফাইল ছবি(একরামুল হক)
ভিডিও ফুটেজ থেকে সনাক্ত হত্যায় সরাসরি জড়িত এমরান হোসেন রাসেল ওরফে ইঞ্জিনিয়ার রাসেলের দ্বিতীয় দফা রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
গত ১৩ জুন বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সদর উপজেলার ধলিয়ায় ইউনিয়নের দৌলতপুর গ্রাম থেকে আবু বক্করকে গ্রেপ্তার করে পুলিশ।
শহরের বিরিঞ্চি এলাকার আব্দুর রউফের ছেলে আবু বক্কর স্থানীয়ভাবে যুবলীগ কর্মী হিসেবে পরিচিত। ঘটনার পর থেকে আবু বক্কর তার শ্বশুর বাড়িতে আত্মগোপনে ছিল।
এছাড়া গত ১০ জুন শহরের একাডেমি এলাকায় অভিযান চালিয়ে একরাম হত্যার ঘটনায় সরাসরি জড়িত অভিযোগে এমরান হোসেন রাসেলকে গ্রেপ্তার করে পুলিশ।
ফুলগাজীর উপজেলার হাসানপুর মজুমদার বাড়ির অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আবদুর রহিমের ছেলে রাসেল।
এ পর্যন্ত একরাম হত্যা ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ১৬ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
গত ২০ মে ফেনীর একাডেমি এলাকার বিলাসী সিনেমা হলের সামনে প্রকাশ্যে ফুলগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি একরামুল হককে গুলি করে, কুপিয়ে ও গাড়িসহ পুড়িয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
