২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাগরে তিন নম্বর সতর্ক সংকেত

লঘুচাপের প্রভাবে সাগর উত্তাল থাকায় সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্কতা দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2014, 10:25 PM

Updated : 22 Aug 2022, 06:31 PM

এছাড়া ঝড়ো হাওয়ায় উপকূলীয় দ্বীপগুলোর নিম্নাঞ্চলে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে এক থেকে দুই ফুট বেশি উচ্চতায় প্লাবিত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে  বলা হয়, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় একটি মৌসুমী লঘুচাপ অবস্থান করছে। সেই সঙ্গে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশ  উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে।

“এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়া অব্যাহত থাকতে পারে।”

চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমী লঘুচাপের প্রভাবে উপকূলীয় জেলা চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা ও তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ১-২ ফুট অধিক উচ্চতায় প্লাবিত হতে পারে।