ওয়াশিং মেশিনে কাটা পড়ে শ্রমিকের মৃত্যু
গাজীপুরের কোনাবাড়িতে বিসিক শিল্প এলাকার একটি কারখানার ওয়াশিং মেশিনে কাটা পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
নিহত রাশেদ বিসিক শিল্প এলাকার আর আর অ্যাপারেলসের ওয়াশিং সেকশনে অপারেটর হিসেবে কাজ করতেন। তিনি ভোলার চরফেশনের আসলামপুর এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে।
রাশেদের মৃত্যুর খবরে কারখানা শ্রমিকরা কর্মবিরতি দিয়ে ফটকে বিক্ষোভ করে। পরে পুলিশ গিয়ে শ্রমিকদের বুঝিয়ে শান্ত করে বলে জানান এসআই।
এসআই জাকির বলেন, সকালে আর আর অ্যাপারেলসের ওয়াশিং সেকশনে কাজ করছিলেন রাশেদ। হঠাৎ তার মাথা ও হাত ওয়াশিং মেশিনে আটকে যায়। কারখানা কর্তৃপক্ষ উদ্ধার করে বেসরকারি একটি ক্লিনিকে নেয়ার পথে মারা যান তিনি।
লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
