২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে যুবক অপহৃত, মুক্তিপণ দাবি

লক্ষ্মীপুর সদরের বশিবপুর গ্রাম থেকে এক যুবককে অপহরণ করে মুক্তিপণ দাবি করেছে দুর্বৃত্তরা।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2014, 07:37 PM

Updated : 22 Aug 2022, 06:31 PM

বুধবার দুপুরে বশিবপুরের নিজ বাড়ি থেকে অস্ত্রের মুখে রিজবী আহম্মদ খলিলকে (২৭) নিয়ে যায় অপহরণকারীরা। রিজবী বশিকপুর গ্রামের শহীদ উল্যার ছেলে।

অপহরণের দুঘণ্টা পর মোবাইল ফোনে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে বলে স্বজনরা জানিয়েছেন।

রিজবীর বাড়ির লোকজন জানান, দুপুরে দুটি সিএনজি চালিত অটোরিকশায় ৮/১০ জন অস্ত্রধারী দুর্বৃত্ত রিজবীকে তার বাড়ি থেকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যায়। 

রিজবীর মামি হাওয়া বেগম বলেন, অপহরণের দুঘণ্টা পর অপহরণকারীরা মোবাইল ফোনে মুক্তিপণ বাবদ পাঁচ লাখ টাকা দাবি করেছে। ওই টাকা পার্শ্ববতী জেলা নোয়াখালীর চাটখিল উপজেলার শাহপুর গ্রামের সোমপাড়া থার দিঘির পাড়ে নিয়ে যেতে বলা হয়।

টাকা না দিলে রিজবীকে হত্যা করার হুমকি দেয় বলে জানান তিনি।

বিষয়টি পরিবারের পক্ষ থেকে পুলিশ প্রশাসনকে অবহিত করা হয়েছে।

এ ঘটনায় চাটখিল উপজেলার সোমপাড়া এলাকার সন্ত্রাসী খোরশেদ বাহিনীকে দায়ী করেছেন রিজবীর স্বজনরা।

স্থানীয় দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক এসআই মো. ওয়াহিদুজ্জামান জানান, অপহৃত যুবককে উদ্ধারে পুলিশ অভিযান শুরু করেছে।