চট্টগ্রামে অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধার
চট্টগ্রামের কর্ণফুলী থানার একটি আবাসিক এলাকা থেকে অজ্ঞাত এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার দুপুরে সিডিএ আবাসিক এলাকার একটি খাল থেকে পুলিশ গলিত ওই লাশটি উদ্ধার করে।
পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
ওসি মহিউদ্দিন বলেন, “আনুমানিক ২৫ থেকে ২৭ বছর বয়সী তরুণীর লাশটিতে পচন ধরে গেছে। জোয়ারের পানিতে ভেসে লাশটি সেখানে এসেছে বলে ধারণা করা হচ্ছে।
লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি মহিউদ্দিন।
