২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিষ দিয়ে পুকুরের মাছ নিধন

নেত্রকোণার পূর্বধলা উপজেলার এক মাছ চাষির নার্সিং পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নেত্রকোনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2014, 05:03 PM

Updated : 25 Apr 2022, 04:19 PM

সোমবার শেষ রাতে উপজেলার ইছবপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মাছ চাষি আব্দুল কুদ্দুছ বলেন, পুকুরে থাকা প্রায় ৩৫ হাজার রুই ,কাতলা, তেলাপিয়া, পাঙ্গাস, গোলসা মাছ এবং ৫০ কেজি শিং জাতের পোনা মাছের পুরোটাই মরে গেছে। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

গ্রামের কিছু লোকের সঙ্গে তার শত্রুতা রয়েছে জানিয়ে তিনি বলেন, বিষয়টি স্থানীয় থানায় অবহিত করা হয়েছে।

পূর্বধলা থানার ওসি মুশফিকুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে।