গাইবান্ধায় মাইক্রোবাস চাপায় বৃদ্ধ নিহত
গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাইক্রোবাস চাপায় এক বৃদ্ধ নিহত হয়েছেন।
সোমবার বিকালে উপজেলার বকচর পান্তাপাড়া এলাকায় গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার সামনে রংপুর-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় ক্ষুদ্ধ এলাকবাসী আধা ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে।
গোবিন্দগঞ্জ থানার ওসি এবিএম জাহিদুল ইসলাম জানান, বিকাল ৪টার দিকে রাস্তা পার হওয়ার সময় বগুড়া থেকে রংপুরগামী একটি মাইক্রোবাস মোহাম্ম আলী হোসেনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিনি মারা যান।
দুর্ঘটনার পর পুলিশ চালকসহ মাইক্রোবাসটি আটক করেছে।
তিনি বলেন, এঘটনায় ক্ষুদ্ধ এলাকবাসী ওই এলাকায় মহাসড়ক অবরোধ করে রাখে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন-উল-হাসান ঘটনাস্থলে গিয়ে দ্রুত বিচারের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়।
এ ব্যাপারে একটি মামলাও হয়েছে বলে জানান তিনি।
