ব্রাহ্মণবাড়িয়ায় স্কুলছাত্র খুন
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে এক কিশোরকে খুন করেছে দুর্বৃত্তরা। এ হামলায় গুরুতর আহত হয়েছেন তার বাবা।
সোমবার ভোর ৪টার দিকে আলমনগরের এ ঘটনায় সন্দেহভাজন দুই জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন নবীনগর থানার ওসি রুপক কুমার সাহা।
তার বাবা আমির হোসেনকে গুরুতর অবস্থায় প্রথমে উপজেলা স্বাস্থ্য কেন্দ্র এবং পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ওসি রুপক কুমার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আমির হোসেনের বড় ভাই আবদুল আজিজ (৫৫) এবং আরেক ভাইয়ের ছেলে সোহেল মিয়ার (২২) সঙ্গে জমি নিয়ে দীর্ঘ দিনের বিরোধ রয়েছে আমিরের। এর জেরেই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে পুলিশ ধারণা করছে।
তিনি বলেন, ভোরের দিকে একদল দুর্বৃত্ত দরজা ভেঙে আমির হোসেনের ঘরে ঢুকে তাকে পিটিয়ে আহত করে এবং আরমানের হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায়।
পরে এলাকাবাসী বাড়ির দরজা ভাঙা দেখে ভেতরে গিয়ে আমিরকে অচেতন উদ্ধার করে এবং পুলিশে খবর দেয়।
পুরিশ আবদুল আজিজ ও সোহেল মিয়াকে আটক করেছে।
