২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় কম্বোডিয়ার প্রধানমন্ত্রী

তিনদিনের সফরে ঢাকা পৌঁছেছেন কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2014, 01:29 PM

Updated : 25 Apr 2022, 04:19 PM

সোমবার সকাল ৯টা ৫০মিনিটে একটি বিশেষ বিমানে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করেন হুন সেন।

বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাগত জানান কম্বোডিয়ার প্রধানমন্ত্রীকে।

বিমানবন্দরে হুন সেনকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়।

কম্বোডিয়ার প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান ও সশস্ত্র সালাম গ্রহণের পর সময় দুই দেশের জাতীয় সংগীত বাজানো হয়।

পরে শেখ হাসিনা বিমানবন্দরে উপস্থিত জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীসহ মন্ত্রিসভার সদস্য ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কম্বোডিয়ার প্রধানমন্ত্রীকে পরিচয় করিয়ে দেন।

পরে তিনি মটর শোভাযাত্রসহ বিমানবন্দর ত্যাগ করেন।