২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোণায় হত্যার দায়ে ৩ জনের যাবজ্জীবন

হত্যা মামলায় তিন জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে নেত্রকোণার একটি আদালত।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2014, 05:02 PM

Updated : 22 Aug 2022, 06:29 PM

এছাড়া প্রত্যেককে ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন বছর করে কারাভোগ করতে হবে।

রোববার অতিরিক্ত দায়রা জজ আব্দুল হামিদ এ রায় দেন।

দণ্ডিতরা হলেন শফিকুল ইসলাম, আবুল হাশেম ও আনোয়ারা বেগম।

আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী কমলেশ কুমার চৌধুরী জানান, ৪০ হাজার টাকা পাওনা নিয়ে ২০১০ সালের ২৫ জুলাই সোনামিয়ার নিজ বাড়ি গিয়ে আসামিরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে।

পরদিন সোনামিয়ার বাবা আব্দুল হাই বাদী হয়ে কেন্দুয়া থানায় ৫ জনকে আসামি করে মামলা করেন।

২০১১ সালের ২৮ ফেব্রুয়ারি পুলিশ অভিযোগপত্র দেয়।