২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে ৫০০ আম ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা

রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর আমের বাজারে ভ্রাম্যমাণ আদালতে হামলার ঘটনায় পাঁচশ আম ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2014, 04:12 PM

Updated : 22 Aug 2022, 06:29 PM

শনিবার মধ্যরাতে পুঠিয়া থানার এসআই ডেভিড হিমাদ্রী বর্মা বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

পুঠিয়া থানার ওসি এমএম বজলুর রশিদ জানান, মামলায় ১৫ জনের নাম উল্লেখসহ পাঁচশ’ আম ব্যবসায়ীকে আসামি করা হয়েছে।

রাতেই আসামিদের গ্রেপ্তারে অভিযান চালানো হয়। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি বলে জানান তিনি।

শনিবার বিকেলে রাজশাহীর সবচেয়ে বড় আমের বাজার বানেশ্বরে রাসায়নিকযুক্ত আম বিরোধী অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় কয়েকজনকে জরিমানাসহ প্রায় ২০ মণ আম জব্দ করে ধ্বংস করার সময় আম ব্যবসায়ীরা ভ্রাম্যমাণ আদালতে হামলা চালায়।

এ নিয়ে পুলিশের সঙ্গে আম ব্যবসায়ীদের ধাওয়া পাল্টা ধাওয়াও হয়। পুলিশ টিয়ারসেল ও রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।