২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় যুবকের গলাকাটা লাশ উদ্ধার

সাভারের আশুলিয়ায় এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2014, 01:02 PM

Updated : 22 Aug 2022, 06:30 PM

রোববার আশুলিয়ার কাঠগড়া এলাকায় পূর্বপাড়া মহল্লায় একটি বাঁশ ঝাড় থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত শান্ত ঘোষ (১৮) আশুলিয়ার রাঙ্গামাটিয়া এলাকার মিন্টুর ঘোষের ছেলে।

এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার রাতে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি শান্ত। সকালে পূর্বপাড়া মহল্লার একটি বাঁশ ঝাড়ে গলাকাটা লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। বেলা ১১টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, “এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।”