২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ব রক্তদাতা দিবসে শোভাযাত্রা ও সেমিনার

বিশ্ব রক্তদাতা দিবসে রাজধানীতে সেমিনার ও শোভাযাত্রা করেছে রক্তদাতাদের সংগঠন সন্ধানী।  

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2014, 12:08 AM

Updated : 22 Aug 2022, 06:30 PM

শনিবার দুপুরে রাজধানীর পান্থপথের এসইএল সেন্টার মিলনায়তনে সেমিনারটির আয়োজন করা হয়।

এতে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের রক্ত পরিসঞ্চালনা বিভাগের প্রধান মুন্সী মুহাম্মদ হাবিবুল্লাহ বলেন, “মুমূর্ষু রোগীকে বাঁচাতে রক্তদানে তরুণদের এগিয়ে আসতে হবে। এজন্য জনসচেতনা তৈরি করতে হবে।”

তিনি বলেন, “রক্তদানে দাতার কোন শারীরিক ক্ষতি হয় না বরং রক্তদান করলে একটি জীবন বেঁচে যায়।”

এবারের বিশ্ব রক্তদাতা দিবসের স্লোগান ছিলো, ‘নিরাপদ মাতৃত্বের জন্য নিরাপদ রক্ত’।

সেমিনারে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সন্ধানীর কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা কাজী আয়শা সিদ্দিকা বন্যা, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ইফতেখারুল আলম ও সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম শাওন।

আলোচনা সভা শেষে ধানমন্ডি ৩২ নং সড়ক থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।