গলাচিপায় ব্যাংক ডাকাতির চেষ্টা, গ্রেপ্তার ২
পটুয়াখালীর গলাচিপা শহরের পূবালী ব্যাংক শাখায় ডাকাতি করার সময় দুই ডাকাতকে আটক করে গণধোলাই দিয়েছে এলাকাবাসী। পরে তাদের পুলিশে দেয়া হয়।
শুক্রবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।
আটকরা হলেন, বরিশালের সাগরদী এলাকার নজরুল ইসলাম (২৬) ও খুলনার তেরখাদা এলাকার সুমন শেখ (৪০)।
গণধোলাইয়ে নজরুল ইসলাম গুরুতর আহত হয়েছেন। মুমূর্ষু অবস্থায় তাকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন গলাচিপা থানার ওসি শিশির চন্দ্র পাল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, শহরের খেয়াঘাট এলাকার লিকন তালুকদারের মালিকানাধীন ভবনের দ্বিতীয় তলায় পূবালী ব্যাংকের শাখার নৈশ প্রহরী লতিফ মোল্লা নামাজ আদায় করতে মসজিদে যায়।
এ সময় ডাকাত দল ভবনের দ্বিতীয় তলায় পেছনের জানালার গ্রিল কেটে ব্যাংকের ভিতরে প্রবেশ করে।
