২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে ট্রাক চাপায় নানি-নাতির মৃত্যু

সিরাজগঞ্জের রায়গঞ্জে মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগামী ট্রাকের নিচে চাপা পড়ে নানি-নাতির মৃত্যু হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2014, 01:41 PM

Updated : 13 Oct 2022, 12:13 PM

নিহত চায়না বেগম উপজেলার ঘুড়কা এলাকার সোহরাব আলীর স্ত্রী এবং নাতি শিশু সাব্বির হোসেন (৫) রয়হাট্রি গ্রামের আবু তাহেরের ছেলে।

শুক্রবার সকাল ১১টার দিকে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের উপজেলার ঘুড়কা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার পর স্থানীয় জনতা বিক্ষুব্ধ হয়ে উঠলে মহাসড়কে ঘণ্টাখানেক যান চলাচল বন্ধ ছিল।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি এবিএম ইমদাদুল হক জানান, রাস্তা পারাপারের সময় ট্রাক চাপায় ঘটনাস্থলে নাতি এবং হাসপাতালে নেয়ার পথে নানির মৃত্যু হয়।

স্থানীয় জনতা ট্রাকটি ধাওয়া করে আটকের পর ভাংচুর করলেও চালক পালিয়ে গেছে।

নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।