সাভারে অস্ত্রসহ ‘ডাকাত’ গ্রেপ্তার
ঢাকার সাভারে ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি পিস্তলসহ ডাকাত দলের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার মজিবুর রহমান ওরফে মজিবুর ডাকাত (৪০) সাভার নামাবাজার এলাকার তমিজ উদ্দিনের ছেলে।
সাভার মডেল থানার ওসি মোস্তফা কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মধ্যরাত আনুমানিক ১২টার দিকে সাভারের ব্যাংক টাউন এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়।
এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদলের সদস্যরা পালানোর চেষ্টা করলে পুলিশ মজিবুর ডাকাতকে গ্রেপ্তার করে। উদ্ধার করে একটি বিদেশি পিস্তল।
এ ঘটনায় শুক্রবার সকালে সাভার মডেল থানায় একটি মামলা হয়েছে।
