স্কুলছাত্রী হত্যায় যুবকের মৃত্যুদণ্ড
রংপুরের এক স্কুল ছাত্রী হত্যার অভিযোগে দোষী প্রমাণিত হওয়ায় এক যুবককে ফাঁসির আদেশ দিয়েছ রংপুরের আদালত।
মৃত্যুদণ্ড আসামী রাজু মিয়া (২০) এই মামলার একমাত্র আসামী ছিলেন।
বৃহস্পতিবার বিকালে রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক এ বি এম মাহমুদল হক এ রায় প্রদান করেন।
আসামী রাজু মিয়া এসময় আদালতে হাজির ছিলেন।
“ বীথির বাবা সাহিদুল বাদী হয়ে আদালতে অপহরণ ও ধর্ষণ মামলা করেন। রাজু মিয়ার বিরুদ্ধে আদালতে সাক্ষী দেয় বীথি। রাজু ২০১১ সালের ২৭ এপ্রিল দিনেদুপুরে বাড়িতে ঢুকে ছোরা দিয়ে কুপিয়ে বীথিকে হত্যা করে।"
তিনি জানান, এর প্রেক্ষিতে বীথির বাবা আবারও বাদী হয়ে ২০১১ সালের ২৮ এপ্রিল রাজু মিয়াকে আসামী করে কোতোয়ালী থানায় হত্যা মামলা করেন। সেই মামলাতেই রাজুর ফাঁসি হলো।
