চট্টগ্রাম বন্দরে লাইটারেজ জাহাজ ডুবি
চট্টগ্রাম বন্দর চ্যানেলের কাছে সিমেন্ট ক্লিঙ্কারবাহী একটি লাইটারেজ জাহাজ ডুবে গেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।
চট্টগ্রাম বন্দরের উপ-সংরক্ষক ক্যাপ্টেন নাজমুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বন্দর চ্যানেলের অদূরে পতেঙ্গা সৈকতের কাছাকাছি ক্লিঙ্কারবাহী জাহাজটি ডুবে যায়। এতে ১৩ জন নাবিক ছিলেন। তাদের সবাই নিরাপদে আছেন।
তবে জাহাজ ডুবির কারণ সম্পর্কে কিছু বলতে পারেননি তিনি।
এমভি বৃষ্টি সিমেন্ট প্রস্তুতকারী প্রতিষ্ঠান ডায়মন্ট সিমেন্টের জন্য ক্লিঙ্কার নিয়ে বর্হিনোঙর থেকে বন্দরের দিকে যাচ্ছিল।
এতে প্রায় ৯০০ টন ক্লিঙ্কার ছিল বলে বন্দরের এক কর্মকর্তা জানিয়েছেন।
ডায়মন্ট সিমেন্টের নগরীর মাঝিরঘাটের প্রধান কার্যালয়ে টেলিফোনে যোগাযোগ করা হলে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা তাদের ক্লিঙ্কারবাহী জাহাজ ডুবে যাওয়ার বিষয়টি স্বীকার করেন।
