২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরমালিনযুক্ত ফল ঠেকাতে রাজাধানীর প্রবেশমুখে তল্লাশি

মৌসুমি ফলে ফরমালিনের বিরুদ্ধে রাজধানীর প্রবেশমুখগুলোতে চালানো অভিযানের প্রথম দিনে  মধ্যরাত পর্যন্ত দুইজনকে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2014, 01:44 AM

Updated : 13 Oct 2022, 12:13 PM

বুধবার রাত ৮টা থেকে রাজধানীর প্রবেশপথগুলোতে একযোগে অভিযান শুরু করে মহানগর পুলিশ। তবে এসব অভিযানে উত্তরা হয়ে আসা দুটি ফলবাহী ট্রাকে ছাড়া অন্য কোথাও ক্ষতিকারক ফরমালিন পাওয়া যায়নি।

মহানগর পুলিশ কমিশনার বেনজীর আহমেদ রাতে রাজধানীর প্রবেশমুখগুলোতে চলা অভিযান পর্যবেক্ষণে বের হন।  এসময় ফরমালিন প্রতিরোধে সবার সহায়তা চান তিনি।

এদিকে রাত ১২টা পর্যন্ত গাবতলীতে হয়ে আসা  ফল বোঝাই কোনো ট্রাকে ফরমালিন পাওয়া যায়নি বলে সেখানে কর্তব্যরত পুলিশ জানিয়েছে। ওই পথে ট্রেকের সংখ্যা কম ছিল বলে জানান তারা।

উত্তরা আব্দুল্লাহপুরে আম বোঝাই একটি ট্রাকে ফরমালিন পাওয়া যায়। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত আব্দুল জলিল এবং হোসেন আলি নামে দুই ব্যবসায়ীকে  ছয় মাস করে কারাদণ্ড দেয়।

Image
ছবি: তানভীর আহমেদ/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ছবি: তানভীর আহমেদ/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Image
ছবি: তানভীর আহমেদ/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ছবি: তানভীর আহমেদ/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

এছাড়া উত্তরা ধওর ব্রিজের কাছে একটি ট্রাকে আম ও লিচুতে ফরমালিন পাওয়া যায়। পুলিশ ওই ফলগুলো ধ্বংস করার পাশাপাশি মালিকের পাঁচ হাজার টাকা জরিমানাও করে।

রাজধানীর অন্য প্রবেশ ‍মুখপথগুলোতে আম, কাঠাল ও লিচু বোঝাই ট্রাকে ফরমালিন পাওয়ার কোনো খবর পাওয়া যায়নি।

ফরমালিন বিরোধী অভিযান চলতে থাকবে বলে জানান মহানগর পুলিশের উপ কমিশনার মাসুদুর রহমান।