২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈশ্বরদীতে বিজিবি-‘চোরাকারবারি’ পাল্টাপাল্টি ধাওয়া

পাবনার ঈশ্বরদী রেল স্টেশনে ঢাকাগামী মৈত্রী এক্সপ্রেসে তল্লাশি চালানোর সময় একদল লোকের সঙ্গে বিজিবির ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2014, 09:53 PM

Updated : 13 Oct 2022, 12:12 PM

মঙ্গলবার বিকালে এ ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪/৫ রাউন্ড গুলিবর্ষণ করেছে।

বিজিবির দাবি, তল্লাশিকালে চোরাকারবারিরা তাদের উপর হামলা চালিয়েছে।

৩২ বিজিবি ব্যাটালিয়ানের পরিচালক লে. কর্নেল মাহমুদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বেলা সোয়া ৩টার দিকে ভারতের কলকাতা থেকে ঢাকাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেনটি ঈশ্বরদী পৌঁছলে তারা তল্লাশি শুরু করেন।

এ সময় চোরাকারবারীরা তাদের উপর হামলা চালায়। ব্যাটালিয়ান সদস্যরা প্রতিরোধ করলে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। তবে তাদের কেউ আহত হয়নি।

এ সময় আত্মরক্ষার্থে ২/৩ রাউন্ড গুলিবর্ষণ করা হয় বলে তিনি জানান।