২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহজালালে ৩৭ লাখ টাকার স্বর্ণ

হযরত শাহজালাল বিমানবন্দর থেকে প্রায় ৩৭ লাখ টাকা সোনাসহ একজনকে আটক করেছে বিমানবন্দর আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2014, 01:44 PM

Updated : 22 Aug 2022, 06:27 PM

Image
ফাইল ছবি

ফাইল ছবি

এপিবিএনের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. আলমগীর হোসন বলেন, মঙ্গলবার সকাল ৮টার দিকে সাইফুল ইসলাম (৪১) নামে এক ব্যক্তি এক নম্বর ক্যানোপি অতিক্রম করার সময় দেহ তল্লাশি করে তিনটি সোনার বার ও একটি মোটা সোনার চেইনসহ আটক করা হয়।

সাইফুলের কাছে জব্দকৃত সোনাগুলোর ওজন প্রায় সাড়ে ৮শ’ গ্রাম। যার বাজার মূল্য প্রায় ৩৭ লাখ টাকা। তিনি বাংলাদেশ বিমানের ফ্লাইটে কুয়ালালামপুর থেকে ঢাকা এসেছিলেন।