মুন্সীগঞ্জে গার্মেন্টপল্লী করবে চীনা কোম্পানি
মুন্সীগঞ্জের গজারিয়ায় গার্মেন্টপল্লী নির্মাণে বিজিএমইএ’র সঙ্গে একটি সমঝোতা চুক্তি করেছে চীনের একটি কোম্পানি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম এবং ওরিয়ন হোল্ডিংয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা ট্যাং ঝিয়াওজি স্মারকে স্বাক্ষর করেন।
