মন্ত্রীদের অনুপস্থিতিতে সংসদে ক্ষোভ
২০১৩-১৪ অর্থ বছরের সংশোধিত বাজেট পাসের দিন জাতীয় সংসদে বেশ কয়েকজন মন্ত্রীর অনুপস্থিতিতে ক্ষোভ প্রকাশ করছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুস্তম আলী ফরাজী।
সোমবার সংসদে কৃষি মন্ত্রণালয়ের সম্পূরক বাজেট পাসের প্রস্তাবে ছাঁটাই প্রস্তাব উত্থাপনের সময় ফরাজী বলেন, “আজ সংশোধিত বাজেট পাস হবে আর সব মন্ত্রীরা সংসদে নেই। এটা ‘ব্যাড’ রেওয়াজ।”
বেশ কয়েকজন মন্ত্রী সংসদে অনুপস্থিত থাকায় তাদের পক্ষে অর্থমন্ত্রী প্রস্তাবগুলো উত্থাপন করেন। একজন প্রতিমন্ত্রীকে তার মন্ত্রণালয়ের মন্ত্রীর পক্ষে প্রস্তাব উত্থাপন করতে দেখা যায়।
ফরাজী বলেন, “অনেক মন্ত্রীর পক্ষে অর্থমন্ত্রীকে প্রস্তাব উত্থাপন করতে দেখা গেল, এটা দূর্ভাগ্যজনক। এটা সংসদ কার্যকর ও প্রাণবন্ত করার নমুনা নয়।”
