২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে দেয়ালচাপায় পথচারী নিহত

চট্টগ্রামের ডবলমুরিং থানায় রশিদ বিল্ডিং এলাকায় বিদ্যালয়ের নতুন ভবনের নির্মাণ কাজ চলার সময় পুরনো একটি দেয়াল ধসে এক পথচারী মারা গেছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2014, 07:59 PM

Updated : 22 Aug 2022, 06:27 PM

সোমবার বিকালে এ ঘটনায় নিহত ব্যক্তির নাম খলিল সওদাগর (৭০)। তিনি এলাকার নজরুল ইসলাম বাহাদুর কমিশনার বাড়ির বাসিন্দা।

ডবলমুরিং থানার এসআই রুহুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকালে রশিদ বিল্ডিং এলাকার আলহাজ্ব আবদুর রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের কাজ চলছিলো।

“স্কুলের নতুন ভবনের পাইলিং চলাকালে পশ্চিম পাশের পুরনো দেয়ালটি ধ্বসে পড়ে। এতে দেয়াল চাপা পড়েন তিনজন। এদের মধ্যে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর খলিল সওদাগর মারা যান।”

আহত অন্য দুজনের নাম জানাতে না পারলেও তারা ঠিকাদারের নিয়োজিত শ্রমিক বলে জানিয়েছেন এসআই রুহুল আমিন।