২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় তিন খুন: মামলার আসামি ২৪

নওগাঁর বদলগাছী উপজেলার মিঠাপুর উজানপুর গ্রামে জমি নিয়ে বিরোধে তিন খুনের ঘটনায় মামলা হয়েছে।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2014, 09:44 PM

Updated : 22 Aug 2022, 06:26 PM

নিহত শহিদুল ইসলাম দুলুর ছেলে বাদী হয়ে শনিবার রাতে বদলগাছী থানায় মামলাটি দায়ের করেন, যাতে ২৪ জনকে আসামি করা হয়।

তবে এখনো পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

বদলগাছী থানার ওসি মো. আজিজুল হক জানান, আসামিদের গ্রেপ্তারের জন্য জোড় তৎপরতা চলছে। নতুন করে সহিংসতা এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

উজানপুর গ্রামে জমি নিয়ে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় শুক্রবার তিনজন গুরুতর আহত হন, পরে হাসপাতালে তাদের মৃত্যু হয়।