ধর্ষণের পর ওড়না পেঁচিয়ে হত্যা
মাদারীপুর সদরে এক তরুণীকে ধর্ষণের পর তারই ওড়না গলায় পেঁচিয়ে হত্যার কথা স্বীকার করেছে দুর্বৃত্তরা।
রোববার মাদারীপুর পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য দেন অতিরিক্ত পুলিশ সুপার উত্তম কুমার পাল।
আঁখি আক্তার নামে ওই তরুণীকে ধর্ষণের অভিযোগে শনিবার রাতে ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার মানিউলকেও সাংবাদিকদের সামনে হাজির করা হয়।
মানিউল পুলিশকে জানায়, প্রেমের সম্পর্ক তৈরি করে বাড়ির পাশে পুকুরপাড়ে ডেকে নিয়ে কয়েকজন মিলে ধর্ষণ করেন আঁখিকে। পরে ওড়না দিয়ে শ্বাসরোধে তাকে হত্যার পর লাশ পুকুরে ফেলে দেয়া হয়।
পরে পাশের পুকুরে লাশ ফেলে দেয় তারা। এর তিন দিন পর আঁখির মৃতদেহ পানিতে ভেসে ওঠে।
এই ঘটনায় নিহতের ভাই ফিরোজ মাতুব্বর অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা দায়ের করেন। পরে তদন্ত করে ঘটনার মূল হোতাকে সনাক্ত করা হয়।
তিনি বলেন, শনিবার গোয়েন্দা পুলিশের সহায়তায় ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের একটি বাসা থেকে এ ধর্ষন ও হত্যার মূল হোতা মানিউলকে গ্রেপ্তার করা হয়।
মানিউরের মুখ থেকেই আঁখিকে গণধর্ষণ ও হত্যার মূল তথ্য বের হয়ে আসে বলে এ পুলিশ কর্মকর্তা জানান।
এই ঘটনায় জড়িত অন্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।
