ঝিনাইদহে পুলিশ হত্যার ১২ আসামি কারাগারে
ঝিনাইদহের হরিণাকুন্ডুতে পুলিশ কনস্টেবল ওমর ফারুক হত্যা মামলার ১২ আসামিকে কারাগারে পাঠিয়েছে আদালত।
রোববার দুপুরে জ্যেষ্ঠ বিচারিক হাকিম সরদার সাজ্জাদুর রহমান এ আদেশ দেন।
হাকিম তাদের আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নিরর্দেশ দেন।
২০১৩ সালে ৩ মার্চ জামায়াতের ডাকা হরতালে হরিণাকুন্ডু উপজেলা চত্বরে কর্তব্যরত অবস্থায় জামায়াত-শিবিরের হামলায় নিহত হন পুলিশ কনস্টেবল গাজী ওমর ফারুক।
এ মামলায় ২০১৪ সালের ১৩ মে আদালতে ৩৫৩ জন আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ।
