২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে ছুরিকাঘাতে যুবক খুন

ফেনীতে পূর্ব বিরোধের জের ধরে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2014, 03:31 PM

Updated : 22 Aug 2022, 06:27 PM

রোববার সকালে সদর উপজেলা কাটামোবারক ঘোনা বাজারে এ ঘটনা ঘটে।

নিহত হামিদুল হক জিয়া (২৬) উপজেলা ফরহাদ নগর ইউনিয়নের সুলতানপুর গ্রামের অলি আহম্মদ মাঝির ছেলে।

ফেনীর অতিরিক্তি পুলিশ সুপার সাইফুল হক জানান, জিয়ার সঙ্গে স্থানীয় ‘বখাটে’ মমিনুল হক ও নুর ইসলামের দীর্র্ঘদিন ধরে বিরোধ চলেছিল। শনিবার রাতে একটি মোবাইল ফোন চুরিকে কেন্দ্র করে তাদের মধ্যে পূর্ব বিরোধটি তীব্র আকার ধারণ করে।

তিনি বলেন, সকালে কাটামোবারক ঘোনা বাজার এলাকার নানার দোকানের সামনে জিয়াকে একা পেয়ে তার বুকে ও পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায় হামলাকারীরা। স্থানীয়রা ঘটনাস্থলে এসে জিয়াকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে বোগদাদিয়া পুলিশ ফাঁড়ির পুলিশ বাড়ি থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলে জানান তিনি।

তবে, মমিনুল হক কিংবা নুর ইসলাম এ হামলা করেছেন কি না তা জানা যায়নি।

ফেনী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) অসীম কুমার সাহা জানান, নিহতের বুকে ও পেটে বেশ কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।