২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পূর্ব রেলের জিএমসহ ৪ জনকে বদলি

রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপকসহ (জিএম) চারজনকে বদলি হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2014, 01:48 PM

Updated : 22 Aug 2022, 06:27 PM

পূর্ব রেলে নতুন জিএম হিসেবে নিয়োগ দেয়া হয়েছে মোজাম্মেল হককে। এ পদে ছিলেন মকবুল আহম্মদ।

এছাড়া প্রধান প্রকৌশলী পদে একেএম মাহবুব উল আলমের স্থলাভিষিক্ত হয়েছেন আবদুল হাই।

চিফ অপারেটিং সুপারিন্ডেন্ট (সিওপিএস) পদে মিহির কান্তির স্থলে আনা হয়েছে মিয়া জাহানকে। এছাড়া প্রধান প্রকৌশলী (মেকানিক্যাল) পদে নিয়োগ পেয়েছেন হারুনুর রশিদ। এপদে আগে ছিলেনআবদুর মতিন চৌধুরী।

পূর্ব রেলের বিদায়ী জিএম মকবুল আহম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিয়মিত বদলির অংশ হিসেবে বিভিন্ন পদে পরিবর্তনের আদেশ গত শুক্রবার আসে।

বদলি হওয়া কর্মকর্তারা শিগগিরই তাদের নতুন কর্মস্থলে যোগ দেবেন বলেও জানান তিনি।