২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চন্দনাইশে ভাতিজার হাতে চাচা খুন

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় পারিবারিক বিরোধের জের ধরে চাচাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে এক যুবক।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2014, 12:48 PM

Updated : 22 Aug 2022, 06:27 PM

শনিবার রাতে বড়মা ইউনিয়নের পূর্ব কেশুয়া গ্রামের এ হত্যাকাণ্ডে জড়িত হামলাকারীসহ একই পরিবারের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চন্দনাইশ থানার ওসি এসএম বদিউজ্জামান জানান, নিহত আমিনুল হক (৪০) একই গ্রামের আমানত খানের ছেলে।  

গ্রেপ্তারকৃতরা হলেন-আমিনুলের ভাই মোজাম্মেল হক (৪৮), ভাবী সাহেরা খাতুন (৪০) ও তাদের ছেলে সাদ্দাম হোসেন (২৪)।

পুলিশ কর্মকর্তা বদিউজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জায়গা জমি নিয়ে আমিনুলের সঙ্গে তার ভাই মোজাম্মেলের বিরোধ ছিল।

এর জেরে রাতে মোজাম্মেলের ছেলে সাদ্দাম ধারাল অস্ত্র (শাবল) দিয়ে আমিনুলকে আঘাত করে পালিয়ে যান। এতে তিনি ঘটনাস্থলে মারা যান।

অভিযোগ পেয়ে রাতেই এলাকায় অভিযান চালিয়ে সাদ্দাম ও তার বাবা-মাকে গ্রেপ্তার করা হয।

লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।