২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম কারাগারের দুই রক্ষী বদলি

এক কয়েদীর আত্মহত্যার ঘটনায় চার কারারক্ষীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার একদিনের মধ্যে চট্টগ্রাম কারাগারের আরো দুই রক্ষীকে বদলি করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2014, 10:17 PM

Updated : 22 Aug 2022, 06:25 PM

বৃহস্পতিবার দুই কারারক্ষী সুবেদার আনজু মিয়া ও হুময়ুন কবিরকে তাৎক্ষনিক বদলির আদেশ দেয়া হয় বলে জানিয়েছেন চট্টগ্রাম কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার ছগির মিয়া।

চট্টগ্রাম ও সিলেট বিভাগের কারা উপ-মহাপরিদর্শক অসীম কান্ত পাল জানান, রংপুর, ব্রাহ্মণবাড়িয়া ও ভোলা কারাগার থেকে ৬ জন কারারক্ষীকে তাৎক্ষনিক বদলি করা হয়েছে।

এর অংশ হিসেবে চট্টগ্রাম থেকে দুই জনকে করা হয়েছে বলে জানান তিনি।

আনজু মিয়াকে রংপুর এবং হুমায়ুন কবিরকে ব্রাহ্মণবাড়িয়া কারাগারে বদলি করা হয়েছে, বলেন অসীম কান্ত পাল।

গত মঙ্গলবার রাতে চট্টগ্রাম কারা হাসপাতালের সিঁড়ির রেলিংয়ের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন মো. জাকির নামে এক কয়েদী।

এ ঘটনার পরপর দায়িত্বে আবহেলার কারণে কারারক্ষী মো. আলমগীর ও জিয়াকে সাময়িক বহিষ্কার করা হয়।

এছাড়া হাসান ও নাসির নামে দুই কারারক্ষীর বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়। এ ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটিও করা হয়েছে।