চট্টগ্রাম ইপিজেডে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড
চট্টগ্রামের ইপজেড এলাকায় একটি পোশাক কারখানায় আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিসের ইপিজেড স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা বাহার উদ্দিনজানান, বৃহস্পতিবার বেলা ১টার দিকে ১ নম্বর সড়কের বাংলাদেশি মালিকানাধীন ‘ইউনিভার্সালজিন্স’ নামের ওই কারখানায় বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লাগে।
অগ্নিকাণ্ডে কেউ আহতহয়নি জানিয়ে তিনি বলেন, “এতে কিছু যন্ত্রাংশ পুড়েছে। তবে কেউ হতাহত হয়নি। ক্ষয়ক্ষতির পরিমাণওএখনো জানা যায়নি।”
এদিকে বোয়ালখালী উপজেলার নওমিয়া মার্কেটে গভীর রাতে আগুন লেগে ছয়টি দোকান পুড়ে১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
দমকল বাহিনীর আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর প্রহ্লাদ সিংহ বিডিনিউজটোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত পৌনে ৩টার দিকেবৈদ্যুতিক গোলোযোগ থেকে আগুনের সূত্রপাত হয়।
“রাত সোয়া ৪টার দিকে আগুননিয়ন্ত্রণে আসে। এতে কেউ হতাহত না হলেও ছয়টি কাঁচা দোকান পুড়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।”
