২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় বিদ্যুতস্পৃষ্ট হয়ে স্বামী স্ত্রীর মৃত্যু

নওগাঁর বদলগাছী উপজেলায় বিদ্যুতায়িত হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2014, 12:55 PM

Updated : 22 Aug 2022, 06:25 PM

বৃহস্পতিবার সকালে ১০টায় উপজেলার ভান্ডারপুর গ্রামে এ ঘটনায় মারা যায় ওই গ্রামের হামিদুল ইসলাম (৫৫) ও তার স্ত্রী এজিদা খাতুন (৪৫)।

বদলগাছী থানার ওসি লেনিন আলমগীর জানান, বাড়ির নলকূপের সঙ্গে লেগে থাকা টিনের উপর বিদ্যুতের তার ছিল। তার ছিঁড়ে নলকূপ বিদ্যুতায়িত হয়ে যায়।

তিনি বলেন, সকালে এজিদা পানির জন্য নলকূপে চাপ দিলে তিনিও বিদ্যুতায়িত হন। এসময় হামিদুল তাকে বাঁচাতে এসে তিনিও বিদ্যুতস্পৃষ্ট হন।

পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে আক্কেলপুর হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে স্বামী স্ত্রীর মৃত্যু হয়।