২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে অস্ত্রসহ একজন গ্রেপ্তার

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় বুধবার রাতে পিস্তল ও গুলিসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2014, 09:53 PM

Updated : 22 Aug 2022, 06:24 PM

গ্রেপ্তার অনিমেশ বিশ্বাস ঝিনাইদহ সদরের শিকারপুর গ্রামের অরবিন্দু বিশ্বাসের ছেলে।

র‌্যাব-৬ এর ঝিনাইদহ ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লিডার নিয়াজ মোহাম্মদ ফয়সাল জানান, অনিমেশ কালীগঞ্জ শহরের মহিলা কলেজ পাড়ায় একটি ভাড়া বাসায় থাকতেন, তিনি অস্ত্র ব্যবসায়য়ের সঙ্গে জড়িত।

তার কাছে একটি ৯ এম এম পিস্তল ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে তিনি জানান।