২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে কয়েদীর আত্মহত্যার ঘটনা তদন্তে কমিটি

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে এক কয়েদীর আত্মহত্যার ঘটনা তদন্তে কমিটি করেছে কারা  কর্তৃপক্ষ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2014, 07:55 PM

Updated : 22 Aug 2022, 06:24 PM

এছাড়া এ ঘটনায় দুই কারারক্ষীকে সাময়িক বহিস্কার ও দুইজনের বিরুদ্ধে বিভাগীয় মামলা করার নির্দেশও দেয়া হয়েছে।

কারা মহাপরিদর্শকের নির্দেশে বুধবার বিকালে এ তদন্ত কমিটি করা হয় বলে জানান কারা উপ-মহাপরিদর্শক অসীম কান্ত পাল, যার সদস্য হিসেবে তিনিও রয়েছেন। ।

কমিটির অন্য সদস্যরা হলেন- রাঙামাটি কারাগারের জেল সুপার মো. মাঈনুদ্দীন ও ফেনী কারাগারের জেলার দিদারুল আলম।

মঙ্গলবার রাতে কারা হাসপাতালের সিঁড়ির রেলিংয়ের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন কয়েদী মো. জাকির।

নারী ও শিশু নির্যাতন আইনের এক মামলায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত জাকির ২০০৭ সাল থেকে কারাগারে ছিলেন।

অসীম কান্ত পাল জানান, আত্মহত্যার কারণ ও দায়িত্বরতদের ব্যর্থতা খতিয়ে দেখতে এ কমিটি করা হয়েছে।

দ্রুত সময়ের মধ্যে কমিটি তাদের প্রতিবেদন দেবে বলেও জানান তিনি।

কয়েদীর আত্মহত্যার ঘটনায় দায়িত্বে আবহেলার কারণে কারারক্ষী মো. আলমগীর ও জিয়াকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

এছাড়া হাসান ও নাসির নামে দুই কারারক্ষীর বিরুদ্ধে বিভাগীয় মামলা করার সিদ্ধান্ত হয়েছে বলে জানান অসীম।