২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় স্ত্রীকে গলা কেটে হত্যা

নওগাঁর পত্মীতলা উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে গলা কেটে হত্যা করেছে এক ব্যক্তি।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2014, 01:04 PM

Updated : 22 Aug 2022, 06:25 PM

পত্মীতলা থানার ওসি নূর ইসলাম জানান, মঙ্গলবার রাতের কোন এক সময় উপজেলার ছোট বিদিতপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আসমা খাতুন (৩০) ভাঙ্গুরহাট উপজেলার রামচন্দ্রপুর গ্রামের আতিকুল ইসলামের (৪৫) স্ত্রী। এ ঘটনার পর থেকে পলাতক আতিকুল।

ওসি বলেন, পারিবারিক কারণে আতিকুলের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল আসমার। এ কারণে সম্প্রতি আসমা ছোট বিদিতপুরে বাবার বাড়িতে চলে আসেন। স্ত্রীর সঙ্গে আর কোন বিরোধে যাবেন না জানিয়ে মঙ্গলবার সন্ধ্যায় শ্বশুর বাড়িতে আসেন আতিকুল। এরপর রাতে স্ত্রীকে গলাকেটে হত্যার পর পালিয়ে যান তিনি।

আসমার স্বজ্নদের কাছ থেকে খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি নূর ইসলাম।