২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে পলাতক আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) তালিকাভুক্ত সন্ত্রাসী ও ১৭ মামলার আসামি ফরিদুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2014, 09:25 PM

Updated : 22 Aug 2022, 06:24 PM

সোমবার রাতে নগরীর চকবাজার থানার ডিসি রোড থেকে ফরিদুল ইসলামকে (৪০) গ্রেপ্তারের পর মঙ্গলবার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তা জানানো হয়।

গ্রেপ্তার ফরিদুল নগরীর বাকলিয়া থানার ডিসি সড়কের চান মিয়া মুন্সি লেইনের নুরুল ইসলামের ছেলে।

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গোয়েন্দা) বাবুল আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ফরিদের বিরুদ্ধে তিনটি হত্যা, দুটি অস্ত্র, একটি বিস্ফোরক, একটি ডাকাতি, দুটি ছিনতাই ও তিনটি চাঁদাবাজিসহ মোট ১৭টি মামলা আছে।

“ফরিদুল কখনো ভুয়া গোয়েন্দা পুলিশ পরিচয়ে, কখনো অস্ত্রধারী হিসেবে আবার কখনো ইট-বালু ব্যবসায়ী হিসেবে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালাত।”

পুলিশ কর্মকর্তা বাবুল আক্তার বলেন, সিএমপির সন্ত্রাসী তালিকাভুক্ত হওয়ার পর ফরিদুল পালিয়ে বিদেশে চলে যান। প্রায় ছয় বছর পর কিছুদিন আগে তিনি দেশে ফেরেন।

“চকবাজার ডিসি রোড এলাকায় ফরিদুলের ১০-১৫ জনের একটি সন্ত্রাসী দল আছে। দেশে ফিরে ভুয়া ভোটার আইডি কার্ড বানিয়ে অন্য পরিচয়ে সে এলাকায় ছিল।”