ষাটগম্বুজ দেখলেন ব্রিটিশ হাইকমিশনার
বাগেরহাটে ঐতিহ্যবাহী ষাটগম্বুজ মসজিদ ও অযোধ্যার মঠ পরিদর্শন করলেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন।
মঙ্গলবার সকালে ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদ, হযরত খানজাহানের মাজার এবং অযোধ্যার মঠ পরিদর্শনে আসেন রবার্ট গিবসন।
এ সময় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের পক্ষ থেকে রবার্ট গিবসনকে ষাটগম্বুজ মসজিদ ও অযোধ্যার মঠের দুটি প্রতিকৃতি উপহার দেন খুলনা বিভাগের আঞ্চলিক পরিচালক মো. আমিরুজ্জামান।
