২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একরাম হত্যা: পুলিশ সুপারের অপসারণ দাবি

ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক হত্যার প্রতিবাদে ফুলগাজীতে শিক্ষক-কর্মচারীরা মানববন্ধন করেছে।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2014, 03:52 PM

Updated : 13 Oct 2022, 12:10 PM

মঙ্গলবার দুপুরে ফুলগাজী বাজারে ফুলগাজী-পরশুরাম মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির ব্যানারে এ মানববন্ধন হয়।

মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি রফিকুল বারীর সভাপতিত্বে এ সশয় সমাবেশে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ফুলগাজী উপজেলা যুবলীগের আহ্বায়ক গোলাম রাব্বানি, নিহত একরামে ভাই শিক্ষক মোজাম্মের হক নাসিরসহ অন্যরা।

বক্তারা হত্যাকাণ্ডের সুষ্ঠ বিচারের জন্য ফেনীর পুলিশ সুপার পরিতোষ ঘোষ ও ফেনী মডেল থানার ওসি মাহবুব মোরশেদকে প্রত্যাহারের দাবি জানান। 

অবিলম্বে একরাম চেয়ারম্যানের খুঁনিদের ও খুঁনের নেপথ্য নায়কদের গ্রেপ্তারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও করেন তারা।

মানববন্ধনে ফুলগাজী ও পরশুরাম উপজেলার ৪১টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫ শতাধিক শিক্ষক ও কর্মচারীরা তাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে অংশ নেন।

গত ২০ মে ফেনীর একাডেমি এলাকার বিলাসী সিনেমা হলের সামনে প্রকাশ্যে ফুলগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি একরামুল হককে গুলি করে, কুপিয়ে ও পুড়িয়ে হত্যা করেছ দুর্বৃত্তরা।