২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনা মেডিকেল কলেজে শিক্ষার্থীদের তালা

শিক্ষক ও আবাসন সংকট নিরসনসহ আট দফা দাবিতে কলেজের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়েছে পাবনা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2014, 03:05 PM

Updated : 22 Aug 2022, 06:24 PM

মঙ্গলবার দুপুর ১২টার দিকে ক্লাস ও ওয়ার্ড বর্জন করে কলেজের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয় তারা।

এ সময় শিক্ষার্থীরা অধ্যক্ষকেও অবরুদ্ধ করে রাখে।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানায়, দীর্ঘদিন ধরে কলেজ কর্তৃপক্ষকে অবহিত করেও সংকট নিরসন না হওয়ায় তারা এ কর্মসূচি গ্রহণ করেছে।

শিক্ষার্থীদের আট দফার দাবির মধ্যে রয়েছে, শিক্ষক ও কর্মচারী এবং আবাসন সংকট নিরসন ও  প্রয়োজনীয় ল্যাব স্থাপন।

কলেজ অধ্যক্ষ ডা. মোহাম্মদ আলী খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শিক্ষার্থীদের দাবিগুলো যৌক্তিক। কিন্তু আমার সাধ্যের বাইরে হওয়ায় দ্রুত বাস্তবায় সম্ভব হচ্ছে না।”

এ ব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন জানিয়ে তিনি বলেন, শিগগিরই শিক্ষার্থীদের দাবিগুলো বাস্তবায়ন করা হবে।